Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে আ’লীগ ৬, বিএনপি ১, স্বতন্ত্র ১


‘যোগ্য প্রার্থীর বিকল্প নাই, নতুন বাংলাদেশিদের উন্নয়ন চাই’ এই স্লোগান নিয়ে প্রায় ৬যুগ পর প্রথম বারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকত্বের পূর্ণ স্বীকৃতি পেলো বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। নাগরিকত্ব লাভের পর নতুন বাংলাদেশিদের বাকি ছিল এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ। জেলার তিন উপজেলার ছিটমহলভুক্ত ৮টি ইউনিয়নে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কেন্দ্রে ঘোষিত বেসরকারী ফলাফলে ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, ১টিতে
স্বতন্ত্র প্রার্থী এবং ১টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী জয় লাভ করেন।
উদ্ব্যেগ, উৎকন্ঠা এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে অনুষ্ঠিত নির্বাচনে সোমবার সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুরের মধ্যেই বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এদিকে ভোটের কারণে জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের প্রায় ১০ হাজার নতুন বাংলাদেশীরা আনন্দ-উল্লাসে মেতেছিল। যদিও ছিটমহলের অনেকেই সরকার দলীয় কিছু নেতাকর্মীর ভয়ে তারা এই ভোট দানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তার পরেও ‘যোগ্য প্রার্থীর বিকল্প নাই, নতুন বাংলাদেশিদের উন্নয়ন চাই’ এমন স্লোগান নিয়ে ছিটমহলের নতুন  ভোটারগন ভোট কেন্দ্রে প্রবেশ করে। এখানকার নারী-পুরুষরা ইউনিয়নের অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাড়িয়ে স্বতঃষ্ফুর্তভাবে ভোট প্রদান দেন। বছরের পর বছর যারা ভোট দেখেছেন কিন্তু ভোট দিতে পারেননি। তাই ভোটাধিকার প্রয়োগ তাদের জন্য ছিল ঈদের আনন্দের মতো।
এদিকে রাত ৮টায় জেলার ৮টি ইউনিয়নের ৬টিতেই বিভিন্ন কেন্দ্রের বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হন। এর মধ্যে হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবুল কাসেম সাবু, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আবুল হাসেম, জগতবেড় ইউনিয়নে নবীবর রহমান, কুচলীবাড়ি ইউনিয়নে হামিদুল মিয়া, জোংড়া ইউনিয়নে আশরাফ আলী ও পাটগ্রাম ইউনিয়নে আব্দুল প্রধান বেলাল জয়লাভ করেন। তবে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজ নিশাত ও সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী ইদ্রিস আলী বিভিন্ন কেন্দ্রে ঘোষিত বেসরকারী ফলাফলে বিজয় লাভ করেন। যদিও বুড়িমারী ইউনিয়নের নির্বাচনের ফলাফল সেন্টারে প্রকাশ না করায় সেখানকার স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজ নিশাতের সমর্থকরা রাত পৌনে ৮টার দিকে পাটগ্রাম-বুড়িমারী সড়ক অবরোধ করলে পুলিশ এসে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বিকেলে জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ¦ আব্দুল করিম প্রধান শ্রীরামপুর ইউপি নির্বাচনের ক্ষমতাসী দলের প্রভাব ও তার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে ইউপি নির্বাচন বর্জনের ঘোষনা করেন।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, কোথাও কোন অর্প্রীতিকর ঘটনা ছাড়াই ভালো ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

0 Comments