রাইসুল ইসলামসেনা, লালমনিরহাট ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লালমনিরহাট জেলা জাসদ দু’দিনব্যাপি নানা কর্মসূচী পালন করে। এ উপলক্ষ্যে সোমবার সকালে ৯টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে বিকেল ৫ টায় মসজিদ-মন্দির গীর্জায় দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মঙ্গলবার সকালে ১১টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা জাসদের সভাপতি এম খোরশেদ অলম ও সাধারণ সম্পাদক মাহফুজ সাজুর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে এসে শেষ হয়। কর্মসূচীতে জেলা জাসদের সভাপতি এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ সাজু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, মনতেজার রহমান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কর্মকার, প্রচার সম্পাদক এস কে শাহেদ, সদর উপজেলা সভাপতি মতিয়ার রহমান পুতুল, সাধারণ সম্পাদক প্রশান্ত সেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জাসদের কয়েক শত নেতাকর্মী বিভিন্ন প্ল্যাকার্ড, পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।



0 Comments
Thanks for your comments