রাইসুল ইসলামসেনা, লালমনিরহাট ॥ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ আবুল কাশেম ফুটবল টুর্ণামেন্ট এ উ্দ্ধোধনী খেলায় লালমনিরহাট জেলা বিএনপি একাদশ ও রংপুর মহানগর বিএনপি একাদশ খেলায় অংশ নেয়। খেলায় লালমনিরহাট জেলা বিএনপি একাদশ ৪-০ গোলে রংপুর মহানগর একাদশকে পরাজিত করেছে। বিগত ৬ বছর থেকে শুরু হওয়া সম্পূর্ন ভিন্নধর্মী
ফুটবল টুনামেন্টের আয়োজন করে আসছে বিএনপির রংপুর বিভাগ। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পৃষ্ঠপোষকতায় লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুনামেন্টটির নামকরন করা হয় লালমনিরহাটের কৃষক আন্দোলনের অন্যতম নেতা স্বাধীনতা যুদ্ধে প্রান হারানো বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ শহীদ আবুল কাশেমের নামে। গতকাল মঙ্গলবার এ টুনামেন্টের উদ্ধোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদুত নজরুল ইসলাম খান। এ খেলায় অংশগ্রহন করবে বিএনপির রংপুর বিভাগের ৮টি জেলা। জমকালো এ উদ্ধোধনী খেলায় রংপুর বিভাগের বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উদ্ধোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন,দেশে যখন গনতন্ত্র নেই,আমরা সভা সমাবেশ করতে পারি না সেই সময়ে বৃহত্তর রংপুর বিএনপি এ ব্যতিক্রমী ও কৌশলী টুনামেন্ট আয়োজন করায় নিঃসন্দেহে নেতা কর্মীদের উজ্জীবিত করবে। দেশ জুড়ে নির্যাতন নিপীড়ন, মামলা, হামলা জেল জুলুমের শিকার তৃনমুল পযার্য়ের নেতাকর্মীরা এ মিলন মেলায় অংশগ্রহন করে আগামী আন্দোলন সংগ্রামে অংশ নিবে। এ টুনামেন্টটি চলবে আগামী ১৫নভেম্বর পর্যন্ত।


0 Comments
Thanks for your comments