Header Ads Widget

Responsive Advertisement

লালমনিরহাটে এক কৃষকের জমির ধান জোড় পূর্বক বেঁধে নিয়ে গেছে প্রভাবশালী মহল ॥ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোটার ॥  লালমনিরহাটে এক কৃষকের জমির ধান জোড় পূর্বক বেঁধে নিয়ে গেছে প্রভাবশালী মহল। এঘটনায় কৃষক বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়ের করেছে। এনিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে দুগ্রুপের মধ্যে বড় ধরনের সংর্ঘষের আশংকা করছে এলাকাবাসী।
মামলায় সূত্রে জানা যায়, জেলার আদিতমারী থানার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত: আলহাজ আব্দুস
সোবহান এর পুত্র মোঃ বাবলু মিয়া গত ২৯/০৬/২০১৬ইং তারিখে নি¤œ তফশীল বণিত মৌজাঃ দুর্গাপুর, খতিয়ান নং-২৫২, দাগ নং- ৯৯৮, ১০১৬, ১০৪৫, ১০০৯ এর ৬০ শতক জমি ক্রয় করে ওই জমির মুল মালিক মৃত: কুতুব উদ্দিনের ওয়ারিশ রোকনগণের কাছে থেকে। যার দলিল নং-১০২৬। জমি ক্রয়ের পর বাবলু মিয়া উক্ত জমিতে চলতি মৌসুমে আমন ধান চাষ করেন। গত সপ্তাহে ধান জমিতে শুকাতে দেন। ঘটনার দিন ১২/১১/১৬ইং তারিখে ভোর অনুমানিক ৫টা সাড়ে ৫টার সময় ওই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমি তাদের দাবী করে ৩০/৪০ জনের একটি সংঘবন্ধ  হয়ে হাতে লাঠি, ছোড়া, বল্লম সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনাধিকার প্রবেশ করে ধান বেধে নিয়ে যায়। খরব পেয়ে বাবলু মিয়া জমিতে উপস্থিত হয়ে তাদের বাঁধা দিলে তারা তাকে বেদম প্রহার করে।
এব্যাপারে বাবলুর ভাই বাদী হয়ে ১৭ জনকে আসামী করে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। আসামীরা হলো ফিরোজুর রহমান নান্নু, কছির উদ্দিন ট্রেজারী, বাদশা মিয়া, আব্দুল মতিন, হেলাল উদ্দিন, বাবু মিয়া, রেজা, সাজু মিয়া, জাকিরুল, আনছার আলী, আব্দুর রশিদ কানা, সুলতান, নুরুন্নবী, কাশেম আলী,মোমিন, ছনচার উদ্দিন, ইসলাম উদ্দিন।
আদিতমারী থানার এসআই মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments