Header Ads Widget

Responsive Advertisement

চলে গেলেন না ফেরার দেশে 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি আবুল হোসেন

রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
চলে গেলেন না ফেরার দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লালমনিরহাটের প্রবীন রাজনীতিবিদ সাবেক এমপি আলহাজ্ব আবুল হোসেন। গতকাল বিকাল ৫টা ১৫  মিনিটে রংপুর মেডিকের কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৬৫ সাল রাজনীতি শুরু করেন ছাত্র থাকাকালীন। আইয়ুব খানের রাজনীতি নিষিদ্ধের যুগে তার পাটের গোডাউনের মধ্যে বঙ্গবন্ধুকে এনে সভা করে, পাদ প্রদীপের আলোয় উদ্ভাসিত হলেন। জীবনের একটা সুন্দর  সময়ে, স্বাধীনতা যুদ্ধের সমন্বয়কারী দল আওয়ামী লীগের একটা শক্তিশালী পদে আসীন ছিলেন আবুল হোসেন।

তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। 

লালমনির খবর পত্রিকার সম্পাদক রাইসুল ইসলাম সেনা বলেন, তার জীবনের একটি অর্জনে অত্যন্ত সফল। একজন সাধারণ মানুষ হিসেবে, তিনি একটি নামী দামী দলের, জেলা শাখার সর্বোচ্চ পদে থেকে, দলের জন্য সাধ্যমত যা কিছু করেছেন, তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করার মতো।
নিজেকে বিলিয়ে দিয়ে যেভাবে কাজ করে গেছেন তার উপমা তিনি নিজেই।  দীর্ঘদিন রাজনীতি করলে মানুষের কাজে কর্মে, জীবন যাপনে কতো যে শেওলা জমে, আবুল হোসেন জীবনাচরণে এক ধরনের শুদ্ধতা বজায় রেখে চলতে পেরেছেন বলে এই জনপদের মানুষ তাঁকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে দীর্ঘকাল মনে রাখবে।
লালমনিরহাটের একজন গর্বিত রাজনীতিবিদ হিসেবে, তার নামের উচ্চারণ চিরকাল আমাদের করতেই হবে। দিন বদল হয়ে যায়, মানুষ মরে যায় কিন্তু রেখে যাওয়া সুকর্মের যে নির্যাস তা দিয়ে মানসুষকে চিরকাল বিচার করা হয়। তার মুত্যুতে লালমনির খবর পরিবার শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

Post a Comment

0 Comments