রাইসুল ইসলাম সেনা, লালমনিরহাট ॥
গত বৃহস্পতিবার লালমনিরহাটে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে আশা-লালমনিরহাটের পক্ষে মোঃ আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) লালমনিরহাট এর নিকট ৩২০টি কম্বল হস্তান্তর করেন আশা-রংপুর জোনের জোনাল ম্যানেজার, মোঃ হাসমত আলী। এ সময়
উপস্থিত ছিলেন আশা-লালমনিরহাট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোঃ আমিনুল ইসলাম, অডিটর পুলক সরকার, আরএম মোঃ মোখলেছুর রহমান, এ্যাসিসটেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ সাইফুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফজলুল হক, মোঃ নুরুল ইসলাম , সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইউনুছ আলী ও মোঃ মোজাহার হোসেন।
আশা দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।



0 Comments
Thanks for your comments