লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বন্যা ও নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমস্যা সমাধানে খুব তারাতারি এখানে একটি ৩ কিলোমিটার বাঁধ নির্মান করা হবে। শনিবার বিকেলে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তার ভাটি অঞ্চলের বসবাসকারী বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর বর্তমান অবস্থা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভা অনূষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সালেহ মো. সাঈদ দুলাল এমপি এ কথা বলেন।
বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় রাজপুর ইউনিয়নের মারাইরহাট বাজারের সততা ফেডারেশন মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিঃ আবু সালেহ মো. সাঈদ দুলাল এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, গোকুন্ডা ইউপি চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, গোকুন্ডা আ’লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম মজনু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ আবু সালেহ মো. সাঈদ দুলাল এমপি বলেন, রাজপুর ইউনিয়নের প্রধান শত্রু হলো এই রাক্ষসী তিস্তা। বর্ষা এলেই এই ইউনিয়নের বেশীরভাগ মানুষেই বন্যা কবলিত ও নদী ভাঙ্গনের শিকার হয়। ইউনিয়নবাসীর দাবী বন্যা ও নদী ভাঙ্গন রোধে এখানে ৩কিলোমিটার একটি বাঁধ নির্মান। তাদের দাবী আমি সংসদ অধিবেশনে পেশ করে এই অর্থ বছরেই এখানে ৩ কিলোমিটার বাঁধটি নির্মান করার ব্যবস্থা করা হবে।
রাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করে বলেন, এই ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ৪ হাজার। অথচ তাদের জন্য মাত্র ৫০ প্যাকেট শুকনা খাবার ও ৫মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা এই ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য পর্যাপ্ত নয়। তিনি তার ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জন্য আরও বেশী বেশী বরাদ্দ ও রাজপুর ইউনিয়ন রক্ষার্থে ৩ কিলোমিটার বাঁধটি নির্মানের দাবী জানান।


0 Comments
Thanks for your comments