লালমনিরহাট প্রতিনিধি॥ আজকের শিশুরা আগামী দিনে তথ্য প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে। এজন্য বর্তমান সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহন করে শিশুদের এগিয়ে নিতে উৎসাহ যোগাচ্ছেন।
তথ্য উপদেষ্টা শিশুদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমানে দেশের ৭ কোটি মানুষ ফেসবুক-ইন্টারনেট ব্যবহার করছেন। আজকের এই ডিজিটাল দেশ আগামী দিনের সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তারই কন্যা শেখ হাসিনা আমাদের দিয়েছেন একটি সুখী ও সমৃদ্ধ দেশ। মঙ্গা নামে অভিশাপকে জয় সরকারের বড় একটি অর্জন। বর্তমান আ’লীগ সরকার ৯বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে যেমন ডিজিটালে সমৃদ্ধ হয়েছে তেমনি হয়েছে খাদ্যেও স্বয়ংসম্পুর্ণ।
এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্টপোষক মীর মোশাররফ হোসেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, সাধারন সম্পাদক ইয়াসিন মোহাম্মদ, কবি ও গল্পকার ফেরদৌসী রহমান বিউটি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিঠু প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় পর্যায়ে শিশুদের মাঝে পুরস্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


0 Comments
Thanks for your comments